সকল ছাত্র/ছাত্রীদের ক্লাস রুটিন এবং স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।**মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তিকৃত এবং নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণদের জানানো যাচ্চে যে; তাদের ফরমফিল-আপ আগামী ৬/০৩/২০২৬ খ্রী: তারিখ হতে ০৮/০৩/২০২৬ খ্রী: তারিখ পর্যন্ত চলবে।

সভাপতির বাণী

                          সভাপতি মহোদয়ের বানী

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজটি একটি ডাইনামিক ওয়েব সাইট চালু করেছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরির এই সময় উপযোগী ও মহতী উদ্দ্যোগটি প্রশংসার দাবীদার বর্তমান সরকারের সিদ্ধান্ত ও প্রতিষ্ঠানের কার্যকরী উদ্দ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি।আমি আশা করছি এ উদ্দ্যোগ কার্যকরী হলে প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে যে কেউ খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবরুপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

আমি বিশ্বাস করি শিক্ষাই হলো কোন জাতির মুক্তির দিশারী । যে কোন দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি সে দেশের শিক্ষা ব্যবস্থা। যে জাতির শিক্ষা ব্যবস্থা যতো সৃষ্টিশীল, বাস্তবমুখী সে জাতী ততো উন্নত। উন্নত জাতী ও দেশ গঠনে সুশিক্ষার বিকল্প নেই ।

 

সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছে । আর সে পরিবর্তনের ধারায় কিছু সংখ্যক শিক্ষা

সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্ঠায় এলাকাবাসীর আশা আকাঙ্খার প্রেক্ষিতে সময়উপযোগী উদ্দোগের ফল

স্বরুপ প্রতিষ্ঠিত হয়েছে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজটি ।

 

এ প্রতিষ্ঠানটির প্রতি স্থানীয় সুধীজনদের অত্যন্ত উৎসাহ মনোভাব জিবি ও অভিভাবক-ছাত্র/ছাত্রীর মধ্যের সেতু বন্ধন আমাকে উৎসাহিত করেছে ।শিক্ষক-কর্মচারীর একনিষ্ঠ আন্তরিকতায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এলাকাবাসীকে করবে গর্বিত । এলাকাবাসীর অহংকারের এ প্রতিষ্ঠানের উত্তোরত্তর সাফল্য কামনা করে শেষ করছি ।

আল্লাহ-হাফেজ ।

 

আলহাজ্জ মো: মনিরুল ইসলাম

সভাপতি,জিবি

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ

মির্জাপুর,নড়াইল সদর,নড়াইল ।

প্রতিষ্ঠান প্রধানের বাণী

                                    অধ্যক্ষের বাণী

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, EIIN-118524 ,নড়াইল সদর,নড়ইল- এ একটি ডাইনামিক ওয়েব সাইট চালু করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী।এ ওয়েব সাইটটি চালু  করার ফলে তথ্য প্রযুক্তির যুগের সাথে তালমিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়া সহজতর হবে এবং সহজে ও দ্রুততার সাথে যে কেউ প্রতিষ্ঠানের তথ্যসমূহ সম্পর্কে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি ব্যক্তিগত ভাবে খুবই আনন্দিত এবং যারা এ ওয়েব সাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।

 

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজটি চিত্রা-ভৈরব-মধুমতি বেষ্টিত নড়াইল-যশোর-খুলনা জেলার মোহনায় অবস্থিত

একটি অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি একটি সুন্দর,মনোরম,নিরিবিলি ছায়াসুনিবিড় পরিবেশে অবস্থিত।

এখানকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত পরিচিত ও আপন এলাকার আপনার জ্ঞান-পিপাসু বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সময় অনুযায়ী বাস্তব পদক্ষেপে ১৯৯১ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। ক্রীড়া-সাহিত্য সংস্কৃতি এবং পরীক্ষার ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি একাধিকবার জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছেন।

 

প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি ৩.০৫ একরের অধিক ভূমি,স্থায়ী ও চলতি তহবিল প্রয়োজনীয় অর্থ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ,একাডেমিক ও প্রশাসনিক ভবন ,একটি কম্পিউটার ল্যাব, সমৃদ্ধশালী একটি লাইব্রেরীর সমন্ধয়ে প্রতিষ্ঠানের স্থায়ীত্বের প্রতিফলন ঘটে ।প্রতিষ্ঠানটির বর্তমান সুযোগ্য সভাপতির সঠিক দিক নির্দেশনা ও প্রতিষ্ঠানের নিষ্ঠাবান শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি অধিকতর সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে । তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানে ডাইনামিক ওয়েবসাইট চালু ,ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার ল্যাব স্থাপন অনন্য নজির স্থাপন করবে বলে আমার বিশ্বাস । গর্বিত মাটির গর্বিত প্রতিষ্ঠানের ভাল ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি আরো সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনায় এলাকাবাসী ,জিবি,অভিভাবক,ছাত্র/ছাত্রী আমরা সম্মিলিতভাবে বদ্ধপরিকর। আশা রাখি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় 

একটি অনুকরনীয় মডেল প্রতিষ্ঠানে পরিনত হবে ইনশাআল্লাহ। মহান মালিক আমাদের সহায় হউন। আমিন ।

 

শেখ আকিদুল ইসলাম

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

 

No image

Institute Achievement

Achievement 1 Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs. The passage is attributed to an unknown typesetter in the 15th century who is thought to have scrambled parts of Cicero's De Finibus Bonorum et Malorum for use in a type specimen book.

0

Schools

0

Class

0

Subject

0

Committee

0

Students

0

Teachers

0

Parent

0

Staffs